Creator prompt
The idea behind this presentation
অধ্যায় ১২: মহাকাশ ও উপগ্রহ (পাঠ্যবইভিত্তিক প্রেজেন্টেশন)
স্লাইড ১: শিরোনাম (পৃষ্ঠা ১১৯)
অধ্যায়: দ্বাদশ অধ্যায় - মহাকাশ ও উপগ্রহ
বিষয়: পদার্থবিজ্ঞান
এই অধ্যায় শেষে আমরা-
মহাকাশ এবং মহাবিশ্ব ব্যাখ্যা করতে পারব;
প্রাকৃতিক এবং কৃত্রিম উপগ্রহ ব্যাখ্যা করতে পারব;
উপগ্রহের কক্ষপথে চলার গতি ব্যাখ্যা করতে পারব;
কৃত্রিম উপগ্রহের ব্যবহার ও গুরুত্ব বর্ণনা করতে পারব;
কৃত্রিম উপগ্রহের অবদান উপলব্ধি করতে পারব।
স্লাইড ২: পাঠ ১ - মহাকাশ (Space) [পৃষ্ঠা ১২০]
মহাকাশ:
আমরা আকাশের দিকে তাকালে দূর-দূরান্তের অনেক বস্তু দেখতে পাই। দিনের বেলা আকাশের সূর্য রাতের বেলা আকাশের গ্রহ, উপগ্রহ, নক্ষত্র ইত্যাদি আমাদের চোখে পড়ে। আমরা যদি দূরবীক্ষণ যন্ত্র দিয়ে আকাশের দিকে তাকাই, আরও অনেক কিছু দেখতে পাই। বৃহস্পতি গ্রহ তার উপগ্রহসহ ঝলমল করত দেখি। গ্রহ, নক্ষত্র, ছায়াপথ, গ্যালাক্সি ইত্যাদির মাঝখানে যে খালি জায়গা, তাকে মহাকাশ বা মহাশূন্য বলে। মহাকাশের দিকে তাকালে আমরা যেসব বস্তু দেখতে পাই তা হলো গ্রহ, নক্ষত্র, ছায়াপথ, গ্যালাক্সি ইত্যাদি।
মহাকাশ বা মহাশূন্যের শুরু কোথা থেকে:
পৃথিবীর বায়ুমণ্ডল প্রায় ১৬০ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এর পর বায়ুমণ্ডল থাকা না থাকলেও চলে। অধিকাংশ বিজ্ঞানী মনে করেন যে, পৃথিবী থেকে ১৬০ কিলোমিটার উচ্চতায় বায়ুমণ্ডলের শেষ এবং মহাকাশের শুরু।
কাজ: বিভিন্ন বই ও ম্যাগাজিন থেকে জেনে নাও মহাকাশ কী? মহাকাশে কী কী আছে? সবকিছু তোমার খাতায় নোট করো। অন্য বন্ধুদের সঙ্গে তথ্য বিনিময় করো।
স্লাইড ৩: পাঠ ২ - মহাবিশ্ব (Universe) [পৃষ্ঠা ১২১]
মহাবিশ্ব কী:
এই সুচিত্তে গগতে যা কিছু আছে তার সবকিছু নিয়েই মহাবিশ্ব। সুদূর গ্রহ-নক্ষত্র, ধূমকেতু, গ্যালাক্সি এবং দেখা না-দেখা সবকিছু নিয়েই এই মহাবিশ্ব। মহাবিশ্ব যে কত বড় তা কেউ জানে না। কেউ জানে না মহাবিশ্বের আকার বা আকৃতি কেমন। অনেক বিজ্ঞানী মনে করেন মহাবিশ্বের শুরু ও শেষ নেই। তবে কেউ কেউ এখন বিশ্বাস করেন মহাবিশ্বের আকার ও আকৃতি আছে। মানুষ প্রতিনিয়তই মহাবিশ্ব সম্পর্কে নতুন নতুন তথ্য আবিষ্কার করছে।
মহাবিশ্বের উৎপত্তি হলো কীভাবে:
মহাবিশ্বের উৎপত্তি ও বিকাশ সম্পর্কিত যেসব তত্ত্ব আছে, তার মধ্যে বহুল প্রচলিত হলো 'বিগব্যাং তত্ত্ব'। এই তত্ত্ব মতে, মহাবিশ্ব একসময় অত্যন্ত উচ্চ তাপমাত্রা ও অতি ঘন অবস্থায় ছিল। বিগব্যাং তত্ত্ব অনুসারে মহাবিশ্ব প্রচণ্ড তাপ ও চাপে সৃষ্টি হয়েছে। এ তত্ত্বের প্রবক্তা হচ্ছেন জর্জ লেমেটার। বিখ্যাত পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিংও বিগব্যাং তত্ত্বের পক্ষে মতামত ব্যক্ত করেছেন।
স্লাইড ৪: পাঠ ৩ - প্রাকৃতিক গ্রহ ও উপগ্রহ (Natural Planets and Satellites) [পৃষ্ঠা ১২২]
আমরা আগ্রহে বলেছি, যে গ্যালাক্সি বা ছায়াপথে আমরা বাস করি তার নাম আকাশগঙ্গা (Milky Way)। এই ছায়াপথে আমাদের সূর্য ও এর পরিবার, যাকে সৌরজগৎ বলা হয়। সৌরজগতে রয়েছ সূর্য ও একে ঘিরে আবর্তনশীল ৮টি গ্রহ। যেমন বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন।
প্রাকৃতিক উপগ্রহ:
যে সব বস্তু গ্রহকে কেন্দ্র করে ঘোরে তাদের উপগ্রহ বলে। চাঁদ হলো পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ। সৌরজগতের ৮টি গ্রহের মধ্যে ৬টি গ্রহেরই উপগ্রহ আছে। মঙ্গল গ্রহের ২টি, বৃহস্পতির ৬৭টি, শনির ৬২টি, ইউরেনাসের ২৭টি এবং নেপচুনের ১৪টি প্রাকৃতিক উপগ্রহ আছে।
কাজ: গ্রহ ও উপগ্রহের আবর্তন সম্পর্কে জানা।
পদ্ধতি: টেবিলের বলকে প্রায় ১ মিটার লম্বা একটি সুতার এক মাথায় শক্ত করে বেঁধে বলটিকে বৃত্তাকার পথে ঘোরাও। দেখবে সুতার মাথা ধরে বলটি ঘুরলে বলটি সুতার টানে বৃত্তাকার পথে ঘুরছে। এখানে সুতা হলো মহাকর্ষ বল এবং সুতার টান হলো অভিকর্ষ বল।
স্লাইড ৫: পাঠ ৪ - কৃত্রিম উপগ্রহ ও এর ইতিহাস (Artificial Satellites and History) [পৃষ্ঠা ১২৩]
মানুষের পাঠানো কৃত্রিম মহাকাশযান যা পৃথিবীকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘোরে, তাকে কৃত্রিম উপগ্রহ বলে। মানুষের মহাকাশযাত্রার প্রথম পদক্ষেপ স্পুটনিক-১ (১৯৫৭ সালে)। ১৯৫৮ সালে যুক্তরাষ্ট্র এক্সপ্লোরার-১ নামক কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠায়।
পাঠ ৫: কৃত্রিম উপগ্রহের কক্ষপথে চলা বা ভ্রমণ (Movement in Orbit) [পৃষ্ঠা ১২৪]
পৃথিবীর চারদিকে ঘুরার জন্য কেন্দ্রমুখী বল বা টানের প্রয়োজন হয়। কৃত্রিম উপগ্রহের উপর পৃথিবীর আকর্ষণ বল বা অভিকর্ষ বল এই কেন্দ্রমুখী বল জোগায়। উদাহরণস্বরূপ হিসাব করে দেখা গেছে যে, যদি কোনো কৃত্রিম উপগ্রহকে পৃথিবীর প্রায় ২৫০ কিলোমিটার উপরে তুলে পৃথিবীর চারদিকে ঘোরানো হয়, তবে তার দ্রুতি হবে প্রায় ৮ কিলোমিটার/সেকেন্ড।
স্লাইড ৬: পাঠ ৬ ও ৭ - কৃত্রিম উপগ্রহের ব্যবহার ও গুরুত্ব [পৃষ্ঠা ১২৪-১২৫]
কৃত্রিম উপগ্রহ নানান রকম কাজে ব্যবহার করা হয়। ব্যবহার অনুসারে এদের বিভিন্ন নামে অভিহিত করা হয়। যেমন- যোগাযোগ উপগ্রহ, আবহাওয়া উপগ্রহ, পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ, সামরিক বা গোয়েন্দা উপগ্রহ, নৌপরিবহন উপগ্রহ, জ্যোতির্বিদ্যা বিষয়ক উপগ্রহ ইত্যাদি।
১. যোগাযোগ উপগ্রহ: টেলিফোন, টেলিভিশন, ইন্টারনেট, ফ্যাক্স ইত্যাদি।
২. আবহাওয়া উপগ্রহ: আবহাওয়ার পূর্বাভাস প্রদানকারী প্রতিষ্ঠানগুলো আবহাওয়া উপগ্রহের সাহায্যে তথ্য সংগ্রহ করে।
৩. পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ: ভূ-পৃষ্ঠের স্পষ্ট চিত্র নিয়ে সমুদ্রের তলদেশ, খনিজ সম্পদ, বনভূমি, নদী-নালা ইত্যাদি পর্যবেক্ষণে ব্যবহৃত হয়।
৪. সামরিক বা গোয়েন্দা উপগ্রহ: সামরিক বাহিনীতে গোয়েন্দা তথ্য সংগ্রহে ব্যবহৃত হয়।
৫. নৌপরিবহন উপগ্রহ: জাহাজ ও বিমানের অবস্থান নির্ণয়ে ব্যবহৃত হয়।
৬. জ্যোতির্বিদ্যা বিষয়ক উপগ্রহ: মহাবিশ্ব সম্পর্কে বিভিন্ন অজানা তথ্য ও ছবি সংগ্রহের জন্য ব্যবহৃত হয়।
স্লাইড ৭: সারসংক্ষেপ ও নতুন শব্দ [পৃষ্ঠা ১২৬]
নতুন শব্দ: মহাকাশ, মহাবিশ্ব, গ্যালাক্সি বা ছায়াপথ, আকাশগঙ্গা, কৃত্রিম উপগ্রহ।
এই অধ্যায় শেষে যা শিখলাম:
গ্রহ, নক্ষত্র, ছায়াপথ বা গ্যালাক্সি ইত্যাদি যেখানে থাকে তাকে মহাকাশ বা মহাশূন্য বলে।
সূর্য, চাঁদ, গ্রহ, তারা, মহাকাশ, ছায়াপথ ইত্যাদি দেখা না-দেখা সবকিছু নিয়ে মহাবিশ্ব।
মহাবিশ্বের যেসব অংশে পদার্থ বা বস্তু জমে জমে ধীরে ধীরে বড় হয়েছে তাদেরকে বলা হয় গ্যালাক্সি।
সূর্য একটি নক্ষত্র। সূর্যের চারদিকে ৮টি গ্রহ ঘোরে। এরা হলো- বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন।
নক্ষত্রকে কেন্দ্র করে যে বস্তু ঘোরে তাদের বলা হয় গ্রহ। গ্রহকে কেন্দ্র করে ঘোরে যারা তাদের বলা হয় উপগ্রহ।
মানুষ সৃষ্টি কৃত্রিম উপগ্রহের নাম দেওয়া হয়েছে, যেমন- যোগাযোগ উপগ্রহ, আবহাওয়া উপগ্রহ ইত্যাদি।
স্লাইড ৮: নমুনা প্রশ্ন (পৃষ্ঠা ১২৭-১২৮)
বহুনির্বাচনী প্রশ্ন (MCQ):
১. বৃহস্পতি গ্রহের কয়টি উপগ্রহ আছে? (উত্তর: ঘ. ৬৭টি)
২. গ্যালাক্সি হলো- i. মহাবিশ্বের কোনো স্থানে ছিনভূত পদার্থের অধিকতা ii. গ্রহ ও নক্ষত্রের মাঝে অবশিষ্ট খালি জায়গা iii. নক্ষত্রকে কেন্দ্র করে পরিভ্রমণকারী জ্যোতিষ্ক (উত্তর: ক. i)
৩. N উপগ্রহটি কোনটি? (উত্তর: খ. নৌপরিবহন উপগ্রহ) [উদ্দীপক অনুসারে]
৪. কাজের ভিত্তিতে কোন দুটি উপগ্রহ একই প্রকৃতির? (উত্তর: ঘ. M ও P)
সৃজনশীল প্রশ্ন:
উদ্দীপক: মিঞ্জ প্রায়ই ইংল্যান্ড প্রবাসী তার বাবার সাথে টেলিফোনে কথা বলে। এ ঘটনা তাকে কৌতূহলী করে। একদিন আবহাওয়াবিদদের কাছে জানতে পারে যে, যেখানে সে তার বাবার সাথে কথা বলে তখন ও দেশের কোনো দিকে এরিয়েল থেকে একটি বেতার সংকেত কৃত্রিম উপগ্রহে পাঠানো হয়। উপগ্রহটি সংকেতটিকে অন্য দেশের দিকে এরিয়েল পাঠায়। এভাবে মিঞ্জের বাবার কাছে পৌঁছায়। (তাছাড়া উক্ত উপগ্রহের মাধ্যমে সে ঘরে বসে টিভিতে বিশ্বকাপ খেলা দেখতে পায়।)
ক. কৃত্রিম উপগ্রহ কাকে বলে?
খ. কোন উপগ্রহের সাহায্যে সমুদ্রে জাহাজের অবস্থান নির্ণয় করা যায়? ব্যাখ্যা করো।
গ. মিঞ্জ তার বাবার সাথে কোন উপগ্রহের সাহায্যে কথা বলে? ব্যাখ্যা করো।
ঘ. কৃত্রিম উপগ্রহ ব্যবহার করে উদ্দীপকে বর্ণিত বিশ্বকাপ গেমস দেখা সম্ভব- যুক্তিসহ উপস্থাপন করো।
Follow Design: {"palette":["Obsidian void #12131A — scholarly dark background","Antique astronomical gold #D4AF37 — planetary rings, major theorems, and section numbers","Parchment white #EFECE6 — primary academic editorial text","Slate nebula #1E2230 — analytical background containers and stimulus blocks","Aurora teal #2EC4B6 — scientific validations, Big Bang theory highlights, and MCQ keys","Lunar stone #7D8494 — chapter subtitles, page citations, and footnote annotations"],"fonts":{"Tiro Bangla":"https://fonts.googleapis.com/css2?family=Tiro+Bangla:ital@0;1&display=swap","Noto Serif Bengali":"https://fonts.googleapis.com/css2?family=Noto+Serif+Bengali:wght@100..900&display=swap","Space Grotesk":"https://fonts.googleapis.com/css2?family=Space+Grotesk:wght@300..700&display=swap"},"type":"Tiro Bangla for distinguished, formal chapter headings and theoretical axioms; Noto Serif Bengali for authoritative academic body text with balanced 1.7 line height; Space Grotesk in medium weight for clean scientific notations, numbered figures, and page metadata.","layout":"Scholarly journal layout inspired by astronomy treatises. Generous top margin carrying an elegant running header with book chapter and page number separated by fine gold rules. 2-column editorial columns for theoretical explanations (Universe origin, Big Bang) and expansive full-width cards for comprehensive summary lists.","framework_treatment":"Refined brass-toned hairline dividers (0.5px); deep slate framing with subtle gold-accented corner brackets; historical milestone timeline markers for Sputnik-1 and Explorer-1; formal bordered parchment boxes for creative problem stems (উদ্দীপক); circular celestial diagrams with fine orbital markings.","feels_like":"An authoritative Royal Astronomical Society research monograph curated for an academic science symposium"}